ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/১০/২০২৬ ১১:৩৩ এএম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথ থেকে পেস্ট আকারের ছয়টি ‘স্বর্ণের ডিম’ জব্দ করা হয়েছে। এর প্রাথমিক ওজন ২ কেজি ৭৩৪ গ্রাম। আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।

সোমবার (১৯ অক্টোবর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মালদ্বীপ থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস৩৩৮ ফ্লাইটে রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মোহাম্মদ সোলাইমান ও জোবায়েদ আহমদ। পরে তাদের কাছ থেকে এসব বস্তু উদ্ধার করা হয়। প্রত্যেকের রেক্টামে (পায়ুপথে) তিনটি করে মোট ছয়টি ডিম্বাকৃতির স্বর্ণপেস্টের বস্তু পাওয়া যায়।

এনবিআর কর্মকর্তা আল-আমিন বলেন, উদ্ধার হওয়া ছয়টি বস্তুর প্রাথমিক ওজন ২ দশমিক ৭৩৪ কেজি। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি বলেন, উদ্ধার হওয়া স্বর্ণ পেস্টের মধ্যে প্রকৃত স্বর্ণের পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪
ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর
সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হওয়ায় এবং আলামতের যথাযথতা সংরক্ষণের স্বার্থে বস্তুগুলো অবিকৃত রাখা হয়েছে। উপযুক্ত পরীক্ষা-নিরীক্ষার পর এগুলো থেকে প্রাপ্ত বিশুদ্ধ স্বর্ণের ওজন ও প্রকৃত মূল্য নির্ধারণ করা সম্ভব হবে।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...