আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১/০৩/২০২৬ ৭:০২ পিএম

l
মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে নিহত ৩ হাজার ছাড়াল
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ৩ হাজার ২২০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি’ (এইচআরএএনএ)। যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থাটি মূলত ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ইন ইরান’ (এইচআরএআই) সংগঠনের একটি অঙ্গপ্রতিষ্ঠান।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ১ হাজার ৩৯৮ জন বেসামরিক নাগরিক রয়েছেন, যার মধ্যে অন্তত ২১০ জন শিশু। এছাড়া ১ হাজার ১৬৫ জন সামরিক সদস্য এবং আরও ৬৫৭ জন নিহত হয়েছেন যাদের দাপ্তরিক পরিচয় বা ভূমিকা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে হতাহতের সংখ্যা নিয়ে ইরানের সরকারি পরিসংখ্যান ও এই মানবাধিকার সংস্থার তথ্যের মধ্যে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, মার্কিন-ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৪৪ জন নিহত এবং ১৮ হাজার ৫৫১ জন আহত হয়েছেন।

তথ্য সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে এইচআরএএনএ জানিয়েছে, তারা মাঠপর্যায়ের প্রতিবেদন, স্থানীয় সূত্র, চিকিৎসা ও জরুরি সেবা কেন্দ্র এবং সুশীল সমাজের নেটওয়ার্ক থেকে তথ্য সংগ্রহ করেছে। এছাড়া প্রাসঙ্গিক ছবি, ভিডিও এবং সরকারি বিবৃতির মতো প্রকাশ্য উৎসগুলোও তারা পর্যালোচনায় রেখেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তারা মানবাধিকার সংস্থাটির দেওয়া এই হতাহতের সংখ্যার বিষয়টি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer