ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৩/২০২৬ ৮:২২ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর এবার তাঁর স্ত্রী মানসুরাহ খোজাস্তেও নিহত হয়েছেন। সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিও খামেনির স্ত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবারের সেই ভয়াবহ হামলায় খামেনি নিহত হওয়ার পর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন মানসুরাহ খোজাস্তে। সোমবার তাঁর মৃত্যু হয়।

এর আগে গত শনিবার ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই একই হামলায় খামেনির মেয়ে, নাতি ও জামাতাও প্রাণ হারান বলে জানা গেছে।

খামেনির মৃত্যুর পর ইরানজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে এবং দেশটি ইতিমধ্যে পাল্টা আক্রমণ শুরু করেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। পাশাপাশি ইসরায়েলের অভ্যন্তরেও ইরানের ছোড়া মিসাইল আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer