প্রকাশিত: ০১/০৭/২০২১ ৯:০৭ এএম

ইরাক যুদ্ধের মূল কারিগর দুইবারের মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড ৮৮ বছর বয়সে মারা গেছেন। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। নাইন ইলেভেন হামলার পর তথাকথিত ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ শুরুর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করা হয় তাকে। খবর বিবিসির।

মার্কিন বাহিনী ২০০৩ সালে ইরাকে হামলা চালায়। ওই সময় তারা দাবি করে যে, ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। কিন্তু ভয়াবহ সেই যুদ্ধে নির্বাচিত সাদ্দাম হোসেন সরকারকে উৎখাত করে মার্কিন বাহিনী। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর ইরাকে কোনও গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি।

ওই হামলার তিন বছর পর পদত্যাগ করেন রামসফেল্ড। তবে তিনি নিজের ওই সিদ্ধান্ত সঠিক ছিল বলে দাবি করেন। যদিও তার এই ভুল সিদ্ধান্তের কারণে ইরাক এবং ওই অঞ্চলে অনেক জটিলতা তৈরি হওয়ায় রামসফেল্ডকে দায়ী করেন অনেক বিশেষজ্ঞ।

বুধবার তার পরিবার জানায়, নিউ মেক্সিকোর টাওস শহরে নিজের বাড়িতে মারা গেছেন রামসফেল্ড। তারা এক বিবৃতিতে জানিয়েছে, সরকারি চাকরিতে ছয় দশকের বেশি সময় ধরে তিনি যে অবিশ্বাস্য অর্জন করেছেন, সেজন্য ইতিহাস হয়তো তাকে মনে রাখবে

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer