প্রকাশিত: ০৭/০৯/২০১৯ ৪:০১ পিএম

মাহদী হাসান রিয়াদ::
উত্তরা মুন্সী বাজার বায়তুল মুমিন মাদ্রাসার গেইটের পাশে অবস্থিত দেওয়ালটি আমার নজর কেড়েছিল। বেশ কিছুক্ষণ অপলক দৃষ্টিতে অবাক বিস্ময় তাকিয়ে ছিলাম। সে-দেওয়াল লম্বা সময় ধরে ভাবিয়ে ছিলো আমায়।
বলা যায় পুরোপুরি স্তব্ধ করে দিয়ে ছিলো।ভালোও লেগেছিলো বেশ।

দেওয়ালটি বাকিসব দেওয়ালের ন্যায় স্বাভাবিক একটি দেওয়াল। নিশ্চয়ই ইট ধারা নির্মিত। সিমেন্টের আস্তর। এবার হয়তো ভাবছেন এ-দেওয়াল নিয়ে এতো মাথাব্যথা কেনো আমার?

মাথাব্যথা তো হবেই/হওয়ার কথাও বটে।কেনোনা,দেওয়ালটিতে ছিলো ভিন্ন কিছু! সবদিক থেকে স্বাভাবিক হলেও,একদিক থেকে ছিলো অস্বাভাবিক।যা-আমাকে পীড়া দিয়েছে,আহত করেছে আমার হৃদয়কে।আবার পুলকিত ও করেছে বেশ।

সে-দেওয়ালে ছিলো একটি ডিজিটাল ব্যানার।হেডলাইনে বড়সড় অক্ষরে লেখা ছিলো ‘মানবতার দেওয়াল’।
লেখাটির নিচে ঝুলছিল পুরনো- আধপুরনো কাপড়।তবে,অনেকের কাছে বোধহয় এগুলোই রাজকীয় পোষাক।কিংবা বালবাচ্চার বিবিধ হাসির খোরাক। কিবা নিজেকে পরিপাটি করে উপস্থাপন করার মাধ্যম। অথবা সুশীল সমাজের কোণা চোখ গুলোকে রুকে দেওয়ার যন্ত্র।

প্রতিটি হাটবাজারে, গ্রাম-গঞ্জে,ওয়ার্ড-ইউনিয়নে,উপজেলা-জেলায়, সর্বোপরি গোটা দেশ জুড়ে গড়ে উঠুক ওই দেওয়াল।

যে-দেওয়াল কথা বলে। যে-দেওয়াল জাগিয়ে দেয় ঘুমিয়ে থাকা মনুষত্ব।যে-দেওয়াল পাশে দাঁড়াই ছিন্নমূল মানুষের।যে-দেওয়াল হাসি ফুটাই অসহায় বস্ত্রহীনের। যে-দেওয়াল ভাবায়/কাঁদায়। সে-দেওয়াল ‘মানবতার দেওয়াল’।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...