প্রকাশিত: ০৯/০৮/২০২১ ৩:২৯ পিএম

মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামী সালাহ উদ্দিন জাসেদ (২৭) কে গ্রেফতার করা হয়েছে।
গত শনিবার (০৭ আগষ্ট) কলাতলী চন্দ্রিমা এলাকা থেকে সদর মডেল থানা ও উখিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। সালাহ উদ্দিন জাসেদ উখিয়া নিদানিয়ার মেহের আলীর পুত্র। মামলার তদন্তকারী কর্মকর্তা ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওলিউর রহমান জানান, সালাহ উদ্দিন জাসেদকে গ্রেফতার করে সংশ্লিষ্ট মামলায় জেল হাজতে প্রেরণ করা হযেছে। মামলার বাদি জানান, তাঁর নাবালিকা মেযে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার ছাত্রী।

কিছুদিন আগে মামলার প্রধান আসামী সালাহ উদ্দিন জাসেদ তাঁর মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেয়। মেযে নাবালিকা ও জাসেদের স্বভাবচরিত্র ভাল না হওয়ায় তার বিয়ের প্রস্তাব তিনু এবং পরিবার প্রত্যাখান করেন। কিন্তু এতে ক্ষিপ্ত হযে গত ৫ জুলাই রাত ৮টার দিকে সালাহ উদ্দিন জাসেদের নেতৃত্বে মো. রফিক, মো. কায়সার, জাহাঙ্গীর আলমসহ অজ্ঞাত আরও কয়েকজন বাড়িতে হামলা চালায়।
বাদী বলেন, এসময় তারা আমার ছেলে আবছারকে বেদম মারধর করে আমার মেয়েকে জোরপূর্বক একটি সিএনজি নিযে অপহরণ করে নিযে যায়। বিষয়টি আমি জানতে পেরে আমার মেযেকে অনেক খোঁজাখুজি করেও না পেযে আইনের আশ্রয় নিতে বাধ্য হযই। এখনো আমার মেযে উদ্ধার হয়নি। এ নিযে আমিসহ পুরো পরিবার চরম দুশ্চিন্তায় রয়েছি।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সালাহ উদ্দিন জাসেদের বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যা চেষ্টা, অপহরণ ও সিএনজি চুরিসহ একাধিক ফৌজধারী মামলা রয়েছে। যার নং জিআর ৮৭/২১, জিআর ৪৩৫/২১, জিআর ১৪৩/২১ ও জিআর ৫১৫/২১। তবে এসব অভিযোগের বিষয়ে জাসেদ বা তাঁর পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer