প্রকাশিত: ২৬/০৯/২০১৯ ৭:১৬ এএম


মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগবিন্দপুর এলাকা থেকে সাকিব (১৯) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তাকে আটক করেছে জেলা পুলিশের বিশেষ শাখার সদস্যরা। আটক সাকিবের বাবার নাম মোহাম্মদ আব্দুল। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

স্থানীয়রা জানান, গত চার দিন ধরে এক যুবককে এলাকায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হওয়ায় তারা মাদারীপুর পুলিশের বিশেষ শাখার সদস্যদের জানান। পরে পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ওই যুবক নিজের নাম সাকিব বলে জানান। কয়েকদিন আগে তিনি কক্সবাজারের টেকনাফ থেকে গাড়িতে করে ঢাকায় আসেন। পরে খোয়াজপুর এলাকার এক যুবক সাকিবকে কাজ দেওয়ার কথা বলে গত শনিবার মাদারীপুরে নিয়ে আসেন। পরে ওই যুবক তাকে রেখে পালিয়ে যান।

মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হান্নান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাকিবকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে জয়নাল (১৬) নামে আরো এক রোহিঙ্গা কিশোরকে আটক করে পুলিশ।

পাঠকের মতামত

বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ, আটক হয়নি কোনো চোরাকারবারিঘুমধুম সীমান্তে রাতে বিজিবির অভিযান, ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ার বালুখালী সীমান্তের কাছাকাছি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার ...

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট: পুলিশ বলছে-মূল পরিকল্পনাকারী নারী

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী ...

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...
Single Page Footer