প্রকাশিত: ১৮/০৭/২০১৯ ৩:৪৩ পিএম , আপডেট: ১৮/০৭/২০১৯ ৩:৪৪ পিএম

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার দুপুরে পাঁচ দিনব্যাপী জেলা প্রশাসকদের সম্মেলনের শেষ দিনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘দেশের প্রত্যন্ত এলাকায় মাদকের বিস্তাররোধে জেলা প্রশাসকরা কার্যকর ভূমিকা পালন করছেন। জেলা প্রসাশকদের সহায়তায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সবসময় তৎপর রয়েছে। যেকোনো সময় যেকোনো প্রয়োজনে একসঙ্গে কাজ করবেন তারা।’

তিনি বলেন, ‘‌মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী যে জিরো টলারেন্স নীতির কথা বলেছেন, সেই জায়গায় তারা কাজ করবেন। মাদক নিয়ে আমাদের যে অভিযানটা চলছে সেটা তো চলবেই, সেই সঙ্গে জনসচেতনা বৃদ্ধির জন্য তারা কাজ করবেন।’

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...