প্রকাশিত: ২২/০৫/২০১৯ ৭:৩৫ পিএম

বাংলা ট্রিবিউন::
মাদকের মামলায় অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্তদের জন্য কারাগারে আলাদা ওয়ার্ড করার প্রস্তাব দিয়েছে সংসদীয় কমিটি। বুধবার (২২ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।

কমিটির সভাপতি শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, হাবিবুর রহমান, ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান এবং নূর মোহাম্মদ বৈঠকে অংশ নেন।

বৈঠক শেখে কমিটির সভাপতি শামসুল হক টুকু বলেন, ‌‘মাদক সংক্রান্ত বিভিন্ন মামলায় অভিযুক্ত এবং সাজাপ্রাপ্তদের জন্য আলাদা ওয়ার্ড করার প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রণালয় এখন এ বিষয়ে তাদের কার্যক্রম হাতে নেবে।’

এদিকে সাম্প্রতিক সময়ে ট্রেনে পাথর ছোড়ার ঘটনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে পাথর ছোড়ার ঘটনা নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে সভাপতি টুকু বলেন, ‘মাদকসেবী, শিশু, চোরাকারবারী এরাই পাথর ছোড়ে। অনেক সময় ট্রেন কেন থামেনা সেই ক্ষোভ থেকে পাথর ছোড়ে। আমরা রেল কর্তৃপক্ষকে এ বিষয়ে কথা বলার জন্য ডেকেছিলাম। তারা কাজ করছে।’

বৈঠকের বিষয়ে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিততে জানানো হয়েছে- আইন-শৃঙ্খলা বিঘ্নকারী যেকোনও সম্ভাব্য অনাকাঙ্খিত ঘটনার তথ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যথাযথভাবে তদারকি এবং আসন্ন ঈদকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সুপারিশ করা হয়। একইসঙ্গে ঈদকে সামনে রেখে যাতে কোনও ধরনের চাঁদাবাজি না হয় সেদিকে কঠোর নজর রাখতে বলা হয়েছে।

বৈঠকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং পর্নোগ্রাফি বন্ধের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে ডোপ টেস্টের বিস্তার বাড়ানোর জন্য সুপারিশ করা হয়।

পাঠকের মতামত

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer