প্রকাশিত: ২২/১২/২০২০ ৭:১৬ পিএম

ইমাম খাইর, কক্সবাজার ::
র‌্যাবের মাদক বিরোধী অভিযানে অজ্ঞাতনামা অস্ত্রধারী মাদক কারবারীদের হাতে গুলিবিদ্ধ কর্পোরাল মোঃ সাহাবউদ্দিন এবং সৈনিক মোঃ ইমরান হোসেনকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হচ্ছে।
র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৩০ ডিসেম্বর ২৬ নং মুচনী রোহিঙ্গা ক্যাম্পে মাদক বিরোধী অভিযান চালায় র‌্যাব। ওই সময় গুলিবিদ্ধ হন কর্পোরাল মোঃ সাহাবউদ্দিন এবং সৈনিক মোঃ ইমরান হোসেন। তখন থেকে তারা চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থা উন্নত না হওয়ায় চৌকস এই দুই কর্মকর্তাকে দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেয় র‌্যাবের হেডকোয়ার্টার।
তাদের চিকিৎসা যেন সফলভাবে সম্পন্ন হয় সে জন্য র‍্যাবের পক্ষ থেকে সকলের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer