ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/১২/২০২২ ১০:২৪ এএম

মাগুরা সদরের রাউতরা এলাকায় ফেনসিডিল কারবারিদের ধরার চেষ্টাকালে র‍্যাবের দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, র‍্যাব-৬ এর সদস্য আনিসুর রহমান ও ফারুক এবং পিকআপচালক মহিদুল। আহত র‌্যাব সদস্যের নাম নাজমুল।

র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমেদ জানান, র‌্যাবের কাছে তথ্য ছিল পিকআপে বিপুল পরিমাণ ফেনসিডিল যাচ্ছে। এ কারণে শুক্রবার ভোরে আমাদের ক্যাম্পের সামনে সিগন্যাল দিলে পিকআপটি তা মানেনি। এ সময় আমাদের সদস্যরা তাদের ধরার চেষ্টা করে।

তিনি আরও জানান, যখন তাদের গাড়িটি ওভারটেক করতে যায়, তখন তারা গাড়ি দিয়ে র‍্যাবের গাড়ির ডানপাশে আঘাত করে। এ সময় দুটি গাড়িই রাস্তার পাশে ছিটকে পড়ে।

এ ঘটনায় র‍্যাবের দুই সদস্য নিহত হন। গুরুতর র‍্যাব সদস্য নাজমুলকে ঢাকার সিএমএইচে নেওয়া হয়েছে। তবে তাদের পিকআপচালক মারা যান। এ সময় গাড়ি থেকে এক থেকে দেড় হাজার ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...