ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৪/২০২৩ ৮:৫৭ এএম

কক্সবাজারে মাছ ধরার ট্রলার থেকে অর্ধগলিত অবস্থায় দশজনের লাশ পাওয়া গেছে। রোববার রাতে নিহতদের আত্মীয় স্বজন ও জনপ্রতিনিধিরা পুলিশের কাছে তাদের পরিচয় শনাক্ত করেন। নিহতরা সবাই মহেশখালী ও চকরিয়ার বাসিন্দা।

ভাসমান সে ট্রলার টেনে তীরে নিয়ে আসেন অন্য এক ট্রলারের মাঝি গুরা মিয়া। তীরে ভেড়ানোর পর নিজের ট্রলার নিয়ে মৎস্য অবতরণ কেন্দ্রে চলে যান গুরা মিয়া। সেখান থেকে ফিরে এসে দেখেন, ভাসমান সে ট্রলার থেকে একে একে বের করা হচ্ছে মরদেহ।

কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গুরা মিয়ার দাবি, ট্রলারটিতে কারা ছিল, কী ছিল, সে বিষয়ে তার ধারণা ছিল না। ভাসমান অবস্থায় দেখতে পাওয়ায় নিয়ে আসেন নিজের ট্রলারে বেঁধে। আনার পর নাজিরারটেক পয়েন্টে রেখে নিজের আহরণকৃত মাছ বিক্রি করতে যান মৎস্য অবতরণ কেন্দ্রে। তখনও জানতেন না ট্রলারটিতে মরদেহ রয়েছে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer