প্রকাশিত: ২৯/০৮/২০১৭ ৭:৪৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৫ পিএম

জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নাফনদীতে সাময়িক সময়ের জন্য মাছ শিকার বন্ধ করা হয়েছে। নাফনদে মাছ শিকার বন্ধ করায় নদীতে আপাতত মাছ ধরার নৌকা নামতে পারছেনা। এই কারণেই নাফনদীর টেকনাফ সীমান্ত দিয়ে এবারে তেমনটি রোহিঙ্গা অনুপ্রবেশের সুযোগ পাচ্ছেননা। স্থানীয় বিজিবি কর্তৃপক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে এমনটি সিদ্ধান্ত নিয়েছেন বলে জানাগেছে। খোঁজ নিয়ে জানাযায়, স্থানীয় কতিপয় দালাল চক্রের সহায়তায় এপার থেকে নৌকা গিয়ে ওপার থেকে রোহিঙ্গা নিয়ে আসে। মাছ ধরার নৌকা ছাড়া অন্য ভাবে রোহিঙ্গাদের নিয়ে আসা বা অনুপ্রবেশের কোন সুযোগ নেই। মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গারা টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলেও জেলেদের নৌকা নামতে না পারায় তারা নাফনদী পাড়ি দিয়ে এবারে আর আসতে পারছেননা। এই কারণেই রোহিঙ্গারা গতিপথ পরিবর্তন করে উখিয়ার ঘুমধুম সীমান্ত দিয়ে পায়ে হেটে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্ঠা চালাচ্ছেন। এদিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাইন উদ্দিন খাঁন জানান, রোহিঙ্গাদের অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে। তিনি এলাকা ভিত্তিক দালাল চক্রের তালিকা প্রণয়নের কাজ চলছে জানান। এছাড়া রোহিঙ্গাদের আশ্রয় ও পশ্রয়দাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানিয়েছেন। এদিকে ২বিজিবির অধিনায়ক লে: কর্ণেল এস.এম.আরিফুল ইসলাম জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সাময়িক সময়ের জন্য নাফনদীতে দিনে এবং রাতে মাছ শিকার বন্ধ করা হয়েছে। তিনি আরো জানান, মিয়ানমারে সংঘটিত ঘটনার পর মাছ ধরার নৌকা নাফনদে নিষিদ্ধ করায় টেকনাফ সীমান্ত দিয়ে আগের মত রোহিঙ্গা অনুপ্রবেশ করতে পারছেনা।#

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer