ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/১১/২০২৬ ৩:৫৩ পিএম

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) সকালে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ পাখি শিকারের সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয়েছে। এ সময় আটটি জীবিত বক উদ্ধার করা হয়।

অভিযানকালে প্রায় ৩ হাজার মিটার বক শিকারের জাল জব্দ করা হয়। এ ছাড়া পাখি আকৃষ্ট করার জন্য ব্যবহৃত প্রায় ৫ হাজার কৃত্রিম বক এবং শতাধিক পাখি শিকারের ঘর ধ্বংস করা হয়। একই সঙ্গে আটটি জীবিত বক উদ্ধার করে রেঞ্জ অফিসে অবমুক্ত করা হয়েছে।

অভিযানে কক্সবাজার স্পেশাল টিম, ইনানী রেঞ্জ, রাজারকুল রেঞ্জ ও উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা এবং বন বিভাগের অন্যান্য সদস্যরা অংশ নেন।

বন বিভাগের এ অভিযানকে স্থানীয় জীববৈচিত্র্য ও পাখির নিরাপদ আবাসস্থল রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মাছকারিয়া বিলের মতো জলাভূমিতে পাখি শিকার বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন পরিবেশসচেতনরা।

পাঠকের মতামত

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...