প্রকাশিত: ১৭/০৪/২০২০ ৭:২৩ এএম
ফাইল ছবি

মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে অনেক সময় অমানুষেও পরিণত হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, যখন আমরা দেখি মায়ের একটু সর্দি কাশ জ্বর হলো দেখে; ছেলে, ছেলে বউ, ছেলে-মেয়ে মিলে এমনকি তার স্বামী পর্যন্ত তাকে নিয়ে জঙ্গলে ফেলে আসে! এই অমানবিক হওয়ার কোনো যৌক্তিকতা নেই। এর চেয়ে অমানবিক কাজ আর হতেও পারে না। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে গণভবনে ভিডিও কনফারেন্সে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এর চেয়ে অমানবিক কাজ আর হতে পারে না। কেন এ ধরনের ঘটনা ঘটবে। এ রকম আরও বহু কাহিনী আমরা শুনি! কারও যদি সন্দেহ হয়, তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করেন। কীভাবে একটা মানুষকে বের করে দেয়! একজন ডাক্তার অসুস্থ হলেন, তাকে এলাকা থেকে বের করে দিতে হবে! এ ধরনের ঘটনা কেন ঘটবে বাংলাদেশে? বাংলাদেশের মানুষ তো এ রকম অমানবিক হওয়ার কথা না। এ বিষয়গুলো আমি সবার দৃষ্টিতে আনতে চাই।

তিনি বলেন, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেসব নির্দেশনা দেওয়া হচ্ছে, সেগুলো যথাযথভাবে মেনে চলুন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলুন। হায়াত-মওত আল্লাহর হাতে। যেকোনো মানুষ যেকোনো দিন মরতে পারে। আজকে আমি কথা বলছি, এখানে বসেও মরতে পারি। বা যে কেউ মরতে পারে। এটা কেউ বলতে পারে না যে, আমি বেঁচেই থাকব। একমাত্র আল্লাহ বলতে পারেন।

প্রধানমন্ত্রী বলেন, ভাইরাস দেখা দিল, এ রকম একটা ভাইরাস এসে সারাবিশ্বকে এ রকম ঘরবন্দি করে ফেলবে! এটা কী কেউ ভেবেছে। সারাবিশ্বে অনেক শক্তিশালী দেশ, তাদের শক্তির দাপটে পৃথিবী অস্থির। এক দেশের সঙ্গে আরেক দেশের লড়াই, যুদ্ধ, সংঘাত। অস্ত্রের মহড়া আমরা দেখেছি। সেই অস্ত্র, অর্থ কোনো কাজে লাগেনি। কোনো কাজে লাগবে না। সেটাই প্রমাণ করে দিল এই করোনাভাইরাস।

মানুষকে মানবিক ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কাজেই এটুকু বলব, সবাইকে সুরক্ষিত থাকতে হবে। সাবধানে থাকতে হবে। তার মানে এই নয় যে, অমানবিক আচারণ করতে হবে। সেটা আপনারা করবেন না।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer