সরকারি চাকরি পেয়েই স্বামীকে তালাক
শাহরাস্তি উপজেলার উনকিলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাইফুল ইসলাম খোকনের স্ত্রী জান্নাতুল ফেরদাউস সরকারি চাকরি পেয়েই ...

উখিয়া নিউজ প্রতিবেদক::
দুবৃর্ত্তদের হাতে নিহত ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ছাত্র আদনান কবিরের খুনীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় ছাত্রলীগ। শনিবার বিকেলে উখিয়া উপজেলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা অবিলম্বে আদনানের হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানান।
উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইসহাক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজ ছাত্র সংসদের সভাপতি ও উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান।এছাড়া আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রিয়াদ নাহিয়ান, ইমরান, সাইদী প্রমূখ।
পাঠকের মতামত