প্রকাশিত: ১৫/১২/২০১৯ ১১:৪৩ এএম

বরিশালের বাকেরগঞ্জে প্রধান শিক্ষকসহ ৩ জনের ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়া চতুর্থ শ্রেণির সেই ছাত্রীটি গতকাল কন্যা সন্তান প্রসব করেছে। দুপুর ১২ টার দিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালের অপারেশন থিয়েটারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এ সন্তান প্রসব করানো হয়।

হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ডা. বি সি বিশ্বাস বিধান জানান, নবজাতক শিশু এবং তার মা ঝুঁকিতে রয়েছে। শিশুটিকে নবজাতকের বিশেষ পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। নবজাতকের শরীরের ওজন একেবারেই কম হওয়ায় নানা সমস্যা রয়েছে। অপরদিকে মাকে অপারেশন পরবর্তী পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। সে জ্বরসহ নানা সমস্যায় ভুগছে। এদিকে ৩ জনের ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশুটি সন্তান প্রসব করলেও তার পিতৃপরিচয় এখনো অজানা রয়েছে। শিশুটির স্বজনরা ওই নবজাতকের পিতৃপরিচয় উদঘাটন এবং ধর্ষকদের কঠোর শাস্তি দাবি করেছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer