ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৭/২০২৩ ৭:২৬ পিএম

বন্দর নিউজের প্রতিনিধি সভা,ফল উৎসব ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার (৭ জুলাই) বিকাল ৪টায় কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের মহেশখালীস্থ উপকুলীয় কার্যালয় কালারমারছড়া চালিয়াতলি নুরুল ইসলাম মাকের্টের ২য় তলা এই অনুষ্টান অনুষ্ঠিত হয়৷

বন্দর নিউজের সম্পাদক
হোবাইব সজীবের সভাপতিত্বে বন্দর নিউজের স্টাফ রিপোর্টার সাংবাদিক কপিল বিন আমিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরী, সম্মানিত অতিথি ছিলেন,মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভপতি দৈনিক নয়াদিগন্ত মহেশখালী প্রতিনিধি হারুনর রশিদ।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,বন্দর নিউজের বার্তা সম্পাদক সাংবাদিক আবু বক্কর ছিদ্দিক, মফস্বল সম্পাদক নুরুল কদির, সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক মোহাস্মদ শাহাব উদ্দিন, স্টাফ রিপোর্টার শাহাদাত আলী জিন্নাহ, স্টাফ রিপোর্টার মিজবাহ উদ্দিন আরজু, নিউজ এডিটর ও স্টাফ রিপোর্টার এম.এ. একে রানা, স্টাফ রিপোর্টার ইয়াছিন আরাফাত, রিপোর্টার আলফাজ মামুন নুরী,স্টাফ রিপোর্টার
হোসাইন মো: আকতার মিয়া, গ্রাফিক্স ও সাব এডিটর সেলিমুল কাদের শিমুল, রিপোর্টার মোহাস্মদ সিফাত প্রমূখ। উপস্থিত ছিলেন সাংবাদিক সাইফুল ইসলাম সাইফ,
প্রধান অতিথি বলেন,সুষ্ঠ সুন্দর সমাজ বিনির্মানে সহায়ক হিসেবে এ বন্দর নিউজ সাহসী ও কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
তিনি আরোও বলেন, প্রচার এবং প্রসার বাড়াতে বিভিন্ন ধরণের অসংগতি, দূর্নীতি, সামাজিক অবক্ষয়, সফলতা নিয়ে নিউজ করতে হবে। তাহলে মানুষ সাংবদিক চিনবে এবং প্রচার বৃদ্ধি পাবে। শুধু একমূখী নিউজ মানুষ আর চাইনা, সকল শ্রেণীর পাঠকের জন্য নানা মূখী নিউজ ফিউচার তৈরী করতে হবে।
সাংবাদিকতা একটি সাহসী পেশা হামলা মামলার ভয় করলে সাংবাদিকতায় সফলতা পাওয়া যাবেনা। সৎ এবং নিষ্ঠাবান থেকে পেশাদারিত্ব বজায় রেখে অন্যায়ের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করলে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হলে বন্দর নিউজ কর্তৃপক্ষ তার পাশে থাকবে বলেও তিনি জানান।
প্রতিনিধি সভায় বন্দর নিউজের মানোন্নয়নে প্রতিনিধিরা তাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন। সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন সময় প্রশিক্ষনের ব্যবস্থা করা, বিভিন্ন ক্যাটাগরিতে সাংবাদিকদের বাৎসরিক মূল্যায়ন ও সম্মাননা প্রদান সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। এসময় সকল প্রতিনিধিকে মাসিক সম্মানি নগদ অর্থ ও টিশার্ট প্রদান করা হয়।
পরে সবাই মিলে ফল উৎসবে অংশ গ্রহন করেন। ###

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...