প্রকাশিত: ০১/০৬/২০২০ ৫:৩৬ পিএম

‘যাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁরা তরল জাতীয় খাবার বেশি করে খাবেন। তাঁদের জন্য সুফল বয়ে আনবে। এ ছাড়া খাবারের তালিকায় সব সময় হালকা গরম পানি রাখবেন এবং মসলাসহ গার্গল করবেন। এ গার্গল করে অনেক করোনা রোগী উপকার পেয়েছেন।’ আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

অধ্যাপক নাসিমা বলেন, ‘আপনার সুরক্ষা আপনার হাতে। নিজেকে সুরক্ষিত রাখার জন্য যা যা স্বাস্থ্য নিয়ম আছে, সেগুলো আপনারা মেনে চলুন। সঠিকভাবে মাস্ক পরিধান করতে হবে। সবাই মাস্ক পরুন, বাড়ির শিশু-বৃদ্ধ সবাইকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করুন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘সাবানপানি দিয়ে বারবার ২০ সেকেন্ড ধরে হাত পরিষ্কার করুন। সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন। অফিস, বাজার, কর্মস্থল যেখানে যান না কেন, সব সময় মুখে যেন মাস্ক থাকে, সে বিষয়ে খেয়াল রাখুন। যাঁরা আক্রান্ত হয়েছেন বা যাঁরা আক্রান্ত হননি, সবাই মনোবলকে উজ্জীবিত রাখুন। মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন।’

অধ্যাপক নাসিমা আরো বলেন, হালকা ব্যায়াম ও ভিটামিন সি, জিঙ্ক ও প্রাটিন সমৃদ্ধ খাবার খাবেন। এ ছাড়া পানি ও তরল জাতীয় খাবার বেশি করে খাবেন।

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ৬৭২ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো দুই হাজার ৩৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪৯ হাজার ৫১৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer