প্রকাশিত: ১৫/০৫/২০১৭ ৪:১৫ পিএম

টেকনাফ প্রতিনিধি ::

টেকনাফে রঙ্গীখালীর মরিচ ক্ষেত থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ইয়াবার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।

টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাইন উদ্দীন খান জানান, ১৫ মে সোমবার দুপুর ১২ টার দিকে টেকনাফ মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুফিজুল ইসলাম, দিবাকর রায় ও জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী ইউপি সদস্য মোঃ জামালের বাড়ীর পিছনে পুকুর পাড় সংলগ্ন মরিচ ক্ষেত এলাকায় ইয়াবার বড় চালান এনে লুকিয়ে রাখা হয়েছে এমন সংবাদে পুলিশ সেখানে অভিযান চালিয়ে মরিচ ক্ষেতের মাঠির গর্তে লুকায়িত অবস্থায় ৩টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার প্যাকেট সমূহ টেকনাফ থানায় নিয়ে এসে তা খুলে গণনা করে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা বলে জানায়।

ওসি আরও জানায়, ইয়াবা উদ্ধারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচেছ। তবে টেকনাফ থেকে ইয়াবা নির্মূলে পুলিশ নিরলস কাজ চালিয়ে যাচেছন। ইয়াবা ব্যবসায়ী কাউকে ছাড় দেওয়া হবে না।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer