প্রকাশিত: ০৬/০১/২০১৯ ২:১১ পিএম , আপডেট: ০৬/০১/২০১৯ ২:১১ পিএম
মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম (ফাইল ছবি)

নিউজ ডেস্ক::

মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম (ফাইল ছবি)

নতুন মন্ত্রিপরিষদ শপথ নেবে আগামীকাল সোমবার।আজ বিকালে ঘোষণা করা হবে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, নতুন সরকারে ৪৬ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী এবার শপথ নেবেন। এরমধ্যে ২৪ জন মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী হচ্ছেন।

আগেই জানানো হয়েছিল যে, সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন তা জানাতে আজ বিকাল ৫টায় সংবাদ সম্মেলন ডেকেছেন মন্ত্রিপরিষদ সচিব।

প্রসঙ্গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে নিরঙ্কুশ জয় পায়। এর মধ্যে ২৫৯টি আসন পায় আওয়ামী লীগ।আর বিএনপি জোট জয়ী হয় মাত্র ৭টি আসনে।

মহাজোটের সংসদ সদস্যরা ইতিমধ্যে শপথ নিয়েছেন। শপথ নেননি ধানের শীষের জনপ্রতিনিধিরা।

একাদশ জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে দ্বিতীয় সর্বাধিক আসন পাওয়া জাতীয় পার্টি। এরশাদের নেতৃত্বাধীন এ দল এবার ২২টি আসনে জয়ী হয়েছে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...