প্রকাশিত: ০৫/০২/২০২০ ৭:৫৮ পিএম

সরওয়ার আজম মানিক:
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে নির্মানাধীন গভীর সমুদ্র বন্দর ও নির্মনাধীন বিদ্যুৎ কেন্দ্র পরিদশর্ন করেছেন মন্ত্রী পরিষদ সচিবের নেতৃেত্ব একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দর থেকে কোস্টগার্ডের এক টি বিষেশ যানে করে প্রতিনিধি দল টি মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের ৫ নং ঘাটে পৌছে।
প্রতিনিধি দলের প্রধান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে প্রতিনিধি দলটি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। সেইসাথে নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।
এসময়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল, তথ্যসচিব কামরুন নাহার, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, কোস্টগার্ডের মহাপরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ মাসুদ পারভেজ আলামিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ, মহেশখালী উপজেলা নির্বাহি অফিসার জামিরুল ইসলাম, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকাশ চন্দ্র ধর, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে প্রতিনিধি দলকে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন প্রকল্পের সাথে সংশ্লিষ্টরা।
নির্মাণাধীন দুটি প্রকল্প দেখে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিবসহ প্রতিনিধি দলটি।
এসময় গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এ বন্দরের মাধ্যমে এ অঞ্চল সহ পুরো বাংলাদেশের অর্থনীতিতে একটি পরিবর্তন আসবে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer