দিল্লিতে সংঘর্ষে নতুন মোড়, শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক
ভারতে নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনে দিল্লিতে সংঘর্ষের ঘটনার পর ...

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ও সংঘাত বন্ধের লক্ষ্যে বেইজিং মধ্যস্থতাকারী হিসেবে কাজ চালিয়ে যাবে।
বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের চীন বিষয়ক বিশেষ দূত খালদুন আল মুবারকের সঙ্গে বৈঠকে ওয়াং ই এ কথা বলেন। বৈঠকের পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ওয়াং ই মন্তব্য করেছেন—এই যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না এবং এটি অব্যাহত থাকার কোনো কারণ নেই।
এ ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট
পাঠকের মতামত