প্রকাশিত: ১১/০৫/২০১৬ ১২:১৪ এএম , আপডেট: ১১/০৫/২০১৬ ১২:১৫ এএম

ipS1DgqBYAVEঢাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির, সাবেক কৃষি ও শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়েছে।

আজ মঙ্গলবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগে রাত ৮ টার দিকে মতিউর রহমান নিজামীর পরিবারের সদস্যরা কারাগারে এসে তার সঙ্গে শেষ বারের মতো দেখা করে গেছেন।

এর আগে রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহালের রায়ের পর নিজামীর আইনজীবী ও পরিবারের সদস্যরা কাশিমপুর কারাগারে দেখা করতে গেলে তিনি তাদের কাছে ওই সময়ই বলেছিলেন, আল্লাহ ছাড়া তিনি কারো কাছে ক্ষমা চাইবেন না।

আজ মঙ্গলবার বিকেলে নিজামী ম্যাজিস্ট্রেটের কাছে প্রাণভিক্ষা চাইবেন না বলে জানিয়েছেন। এরপরই সরকারের পক্ষ থেকে রায় কার্যকরের চূড়ান্ত প্রস্তুতি নেয়া হয়।

২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা একটি মামলায় মতিউর রহমান নিজামীকে জাতীয় প্রেসক্লাব থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেফতার করে।

পরবর্তীতে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৪ সালের ২৯ অক্টোবর মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

ওই বছর ২৩ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল আবেদন করেন মাওলানা নিজামী।

২০১৬ সালের ৬ জানুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন। আপিল বিভাগের রায়ে মৃত্যুদণ্ডের তিনটি ও যাবজ্জীবন কারাদণ্ডের দুটি দণ্ডাদেশ বহাল রাখা হয়।

গত ১৫ মার্চ নিজামীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এর পর গত ২৯ মার্চ মাওলানা মতিউর রহমান নিজামী আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন দায়ের করেন। ৭০ পৃষ্ঠার রিভিউ আবেদনে মোট ৪৬টি (গ্রাউন্ডে) যুক্তি দেখিয়ে মৃত্যুদণ্ড বাতিল করে খালাস প্রদান এবং অভিযোগ থেকে অব্যাহতির আরজি জানানো হয়।

গত ৫ মে নিজামীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদ-বহাল রাখেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ।

৯ মে সোমবার বিকেল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রিভিউ আবেদন খারিজ করে দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। এরপর বিকেল ৫টার কিছু পর আপিল বিভাগের একটি প্রতিনিধিদল রায়ের কপি ট্রাইব্যুনালে পৌঁছে দেন।

এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে চার সদস্যের একটি প্রতিনিধিদল সন্ধ্যা ৭টা পাঁচ মিনিটে রায়ের কপি নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান। জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবীর রায়ের কপি গ্রহণ করেন। পরে রাতেই নিজামীকে রিভিউ খারিজ করে দেওয়া পূর্ণাঙ্গ পড়ে শোনান। আজ মঙ্গলবার রাতে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। –

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...