প্রকাশিত: ৩০/১২/২০২১ ৬:১০ পিএম

মক্কার মসজিদুল হারামে আবারও সামাজিক দূরত্ব বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সৌদি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বুধবার সৌদি আরবে ৭৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গত মধ্য আগস্টের পর দেশটিতে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড এটি। এর পরিপ্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষ মসজিদুল হারামে সামাজিক দূরত্ব বিধি মেনে চলার নির্দেশনা জারি করে।

গত ১৭ অক্টোবর মসজিদের মেঝেতে থাকা সামাজিক দূরত্ব নির্দেশক চিহ্ন মুছে ফেলেছিলেন কর্মীরা। বৃহস্পতিবার আবারও সেই চিহ্ন দেওয়া শুরু হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, তারা মসজিদুল হারামে ‘প্রার্থনাকারী ও হাজিদের সামাজিক দূরত্ব মেনে চলার’ নির্দেশনা পুনরায় জারি করবেন। তবে কখন থেকে এই নির্দেশনা জারি করা হবে তা জানানো হয়নি।

পাঠকের মতামত

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ প্রথম স্থান ...
Single Page Footer