প্রকাশিত: ১৫/০৫/২০১৭ ৭:১১ এএম

চকরিয়া প্রতিনিধি::

কক্সবাজারের চকরিয়ায় নবম শ্রেণিতে পড়ুয়া (১৬) এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। বাড়ির কাছে চলাচলের পথ থেকে ওই ছাত্রীকে সিএনজি চালিত অটোরিক্সায় তুলে অপহরণ করা হয়। এঘটনায় চার সন্তানের জনক একই গ্রামের বাসিন্দা মকছুদ (৪০) কে বিবাদী করে গতকাল দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অপহৃত ছাত্রীর বাবা। অপহৃত ছাত্রী উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে। থানায় দেওয়া লিখিত অভিযোগে ছাত্রীর বাবা দাবি করেন, ‘অপহরণকারী স্থানীয় এবং বয়সে বড় হওয়ায় মেয়ে (অপহৃত ছাত্রী) তাকে (মকছুদ) মামা হিসেবেই সম্বোধন করতো। সেই হিসেবে মকছুদ মাঝে-মধ্যে আমাদের বাড়িতেও আসতো। গত ৯ মে বিকেল সাড়ে তিনটার দিকে মেয়ে বাড়ির সামনের চলাচল পথে গেলে আগে থেকে ওঁৎপেতে থাকা মকছুদ তাকে সিএনজি চালিত অটোরিক্সায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এর পর মেয়েকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছে না।’ ছাত্রীর বাবা বলেন, ‘চার সন্তানের জনক লম্পট মকছুদ যে তার সন্তানতুল্য আমার মেয়েকে অপহরণ করবে তা আমাদের কারো মাথায় ছিল না। এখন মেয়ের কোনো হদিস না পাওয়ায় আমার স্ত্রী নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে। মেয়েকে উদ্ধারে পুলিশের সহায়তা কামনা করছি আমি।’

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ ঘটনায় বাবার পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা নিতে এবং প্রযুক্তির সহায়তা নিয়ে ছাত্রীকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।’

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer