প্রকাশিত: ১৮/০৩/২০১৯ ২:৫৩ পিএম

মানবজমিন::
কক্সবাজারের চকরিয়ায় ভোটারের সাড়া মিলছে না। সকাল ৮টা থেকে ভোটকেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করলেও ভোটার উপস্থিতি আশানুরূপ নয়। কিছু কেন্দ্রে ভোট শুরুর প্রায় দুই ঘন্টায় ভোটাদের দেখা মেলেনি। এমনকি দুপুর দেড়টা নাগাদও অনেক কেন্দ্রে গিয়ে ভোটারদের উপস্থিতি দেখা যায়নি। এ অবস্থা দায়িত্বপালনরত কোন কোন সাংবাদিক হাস্যরস করে সেলফিও তুলছেন।

৭১ টিভির কক্সবাজার প্রতিনিধি চকরিয়ার ডুলাহাজারা মাইজপাড়া কেন্দ্রে গিয়ে একটি দুপুর ১টা ৩০ মিনিটে একটি সেলফি দেন তার ফেসবুক ওয়ালে। সেখানে তিনি লেখেন, ‘আসবেন তো, তা কখন বলবেন কি? (দুপুর একটা পর্যন্ত ভোটারদের জন্য অপেক্ষা)।’

একইচিত্র চকরিয়া উপজেলার খুটাখালী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র, দক্ষিণ মেদা কচ্ছপিয়া কুতুবদিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ফাঁসিয়াখালী ছায়রাখালী ভোটকেন্দ্রেও। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি না থাকলেও উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সাখাওয়াত হোসেন ভোটাররা স্বত:স্ফূর্তভাবে ভোট দিচ্ছে বলে দাবি করেন।

তিনি বলেন, ভোট কেন্দ্রে প্রচুর ভোটার রয়েছে। কোন ঝামেলা হচ্ছে না। রাতের বেলায়ও অঘটন ঘটেনি। উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ৫৫৫ জন। সেখানে পুরুষ ভোটার ১৪৮৯০৫ জন এবং মহিলা ভোটার ১৩৫৬৫০ জন। মোট ৯৯ টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ রয়েছে ৬৩৪ টি।

উপজেলা নির্বাহী অফিসারসহ মোট ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপালন করছেন। চকরিয়া চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার দেব জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্বে রয়েছেন। পুলিশের পাশাপাশি ২০ প্লাটুন বিজিবি ও দুই প্লাটুন র‌্যাব দায়িত্বে রয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer