প্রকাশিত: ৩১/০৮/২০২১ ১১:২৬ এএম

নোয়াখালীর ভাসানচরে চোরাই মালামালসহ ৪ রোহিঙ্গা কিশোরকে আটক করেছে এপিবিএন সিভিল টিম ও এফআইএস।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম।

এর আগে গতকাল সোমবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৪১ নম্বর ক্লাস্টার থেকে তাদেরকে আটক করা হয়।।

আটককৃতরা হলেন, মো. এরশাদ (১৪), মো.রফিক (১৩), কামাল হোসেন (১৫) ও ওমর ফারুক (১৩)।

এসপি শহীদুল ইসলাম আরও জানান, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৪১ নম্বর ক্লাস্টার সেল্টারের সোলার প্যানেল চুরি করে নিয়ে যাওয়ার সময় ৬৩ ক্লাস্টারের সামনে থেকে এপিবিএন সিভিল টিম ও এফআইএস সদস্যরা ৪ রোহিঙ্গাকে মালামাল সহ আটক করে।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer