ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৬/২০২৩ ৬:০৭ পিএম

পূর্ব শক্রতার জেরে হাতিয়ার ভাসানচরে মোহাম্মদ জাহিদ হোসেন (১৫) নামে এক রোহিঙ্গা কিশোরকে কলা কেটে হত্যার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুন) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

নিহত মোহাম্মদ জাহিদ হোসেন ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৯০ নম্বর ক্লাস্টারের মৃত আবদুল মালেকের ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮১ নম্বর ক্লাস্টারের দিল মোহাম্মদের ছেলে মোহাম্মদ কায়সার (১৬) ও ২৭ নম্বর ক্লাস্টারের নুরুল হকের ছেলে ইউসুফ জালাল (১৬)।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৮ জুন রাতে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের বেড়িবাঁধের কাছে জাহিদকে গলা কেটে হত্যা করেন তায়সার ও ইউসুফ। গত ১২ জুন ভাসানচরের বেড়িবাঁধের পাশ থেকে জাহিদের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের ভাই মোস্তাকিমের দায়ের করা হত্যা মামলার তদন্ত করতে গিয়ে রোহিঙ্গা কিশোর কায়সার ও জালালের সম্পৃক্তা পাওয়া যায়। আসামিদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হয়। দুইজনই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, গ্রেপ্তারকৃতরা পূর্ব শত্রুতার জেরে জাহিদকে ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের বেড়িবাঁধের কাছে ডেকে নিয়ে যায়। এরপর দুজনে মিলে গলা ও হাত-পায়ের রগ কেটে জাহিদকে হত্যা করে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...