উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/০৩/২০২৪ ২:৩৬ পিএম

ফেনীতে ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে টাকা আত্মসাতের ঘটনায় জড়িত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। বুধবার (২৮ মার্চ) কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

তথ্যপ্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সিংয়ের মাধ্যমে অজ্ঞাত হ্যাকারদের গতিবিধি পর্যবেক্ষণ এবং অবস্থান নির্ণয় করে একে একে জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- চট্টগ্রামের চান্দগাঁও থানার পাঠানিয়াগুদা গ্রামের মোহাম্মদ ইকবাল, কক্সবাজারের মহেশখালী থানার উত্তর সিকদারপাড়া গ্রামের আরিফ উল্লাহ ও একই থানার ইউনুছখালী গ্রামের রকিবুল হাসান। এর মধ্যে মোহাম্মদ ইকবাল দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াইঅংপ্রু মারমা এই কথ্য জানিয়েছেন। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি।

এই পুলিশ কর্মকর্তা জানান, গত ১৬ জানুয়ারি রাত ১১টা ১৮ মিনিটে ব্র্যাক ব্যাংকের একটি হিসাব নম্বর থেকে সাত লাখ টাকা হ্যাক করে হ্যাকাররা। হিসেব গ্রাহকের নম্বরে আসা এসএমএসের মাধ্যমে জানতে পারেন যে, দুটি বিকাশ ও দুটি ব্যাংক হিসাবের মাধ্যমে হ্যাকাররা ওই টাকা নিয়ে গেছে। এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি ফেনী মডেল থানায় মামলা হলে তদন্তে নামে পুলিশ।

সুত্র, বাংলট্রিভিউন

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...