ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/১০/২০২৪ ৫:৩০ পিএম

অবৈধভাবে বসবাসের অভিযোগের ভারতের গয়া বিমানবন্দরে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বাবু জো বড়ুয়া ওরফে রাজীব দত্ত নামে ওই বাংলাদেশি আট বছর ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাঁরা জানান, ওই ব্যক্তি গয়া জেলার একটি মঠে বৌদ্ধ ভিক্ষু সেজে ছিলেন।

গত শুক্রবার থাইল্যান্ডে যাওয়ার জন্য একটি ফ্লাইটে উঠতে গেলে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী রাজীব দত্তকে আটক করেন। তদন্তের সময় কর্তৃপক্ষ দেখতে পায়, রাজীব বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়াই বসবাস করছিলেন। ভুয়া নথিপত্র বানিয়েছিলেন তিনি। অবশ্য এর আগেই তাঁর বিরুদ্ধে নোটিশ জারি করেছিল কর্তৃপক্ষ। পরবর্তী পদক্ষেপের জন্য তাঁকে মগধ মেডিকেল পুলিশ স্টেশনে হস্তান্তর করা হয়েছে।

গয়ার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) আশীষ ভারতির উদ্ধৃতি দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই বাংলাদেশি নাগরিক বিহার রাজ্যের গয়া জেলায় আট বছর ধরে পাসপোর্ট বা ভিসা ছাড়া বসবাস করছিলেন। তিনি গয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডে যাওয়ার চেষ্টা করছিলেন। তাঁর কাছ থেকে উদ্ধারকৃত নথিগুলো ভুয়া। তাঁকে গয়া বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে সন্দেহজনক আচরণ দেখে রাজীব দত্তকে জিজ্ঞাসাবাদ করে বিমানবন্দরের অ্যাভিয়েশন সিকিউরিটি গ্রুপ। একপর্যায়ে স্বীকার করেন, আট বছর ধরে তিনি গয়ায় বৌদ্ধ ভিক্ষু হিসেবে বসবাস করছিলেন। প্রকৃতপক্ষে তিনি বাংলাদেশি নাগরিক।

গ্রেপ্তারের সময় কর্তৃপক্ষ তাঁর কাছ থেকে বিভিন্ন নামের একাধিক পাসপোর্ট এবং বিভিন্ন ধরনের নথি উদ্ধার করে যার মধ্যে আধার কার্ড এবং প্যান কার্ড রয়েছে। এ ছাড়া, ১ হাজার ৫৬০ থাই বাথ, ৫ ইউরো, ৪১১ মার্কিন ডলার এবং ৩ হাজার ৮০০ ভারতীয় মুদ্রাসহ বিভিন্ন বিদেশি মুদ্রা তার কাছে পাওয়া গেছে। তদন্তে আরও জানা গেছে, তিনি ভুয়া পরিচয়ে পাসপোর্ট তৈরি করেছেন
।সূত্র আজকের পত্রিকা

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...