প্রকাশিত: ১৩/০৫/২০১৭ ৭:২৯ এএম , আপডেট: ১৩/০৫/২০১৭ ৭:৩০ এএম
সরোজ বড়ুয়া,চট্টগ্রাম::
!শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে গত ১০ মে ২০১৭ ইং’ চট্টগ্রামের তারুন্যদীপ্ত সংগঠন বৌদ্ধ নবজাগরণ সংঘের উদ্দ্যোগে ও আমেরিকা প্রবাসী বাপ্পা বড়ুয়া’র সার্বিক সহযোগিতায় চট্টলার নন্দনকানন বৌদ্ধ বিহার প্রাঙ্গনে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিক পরীক্ষা সুসম্পন্ন হয়েছে ।

এতে উপস্থিত ছিলেন ইউএসটিসি’র উপাচার্য প্রফেসর ডা: প্রভাত চন্দ্র বড়ুয়া।আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বৌদ্ধ সমিতির সহ-সভাপতি বাবু অনিল কুমার বড়ুয়া।ডাঃপ্রভাত চন্দ্র বড়ুয়া তার স্বল্প বক্ত্যিতায় বৌদ্ধধর্ম জাগরনের অনেক ঐতিহাসিক প্রেক্ষাপটের ঘটনাবলী উপস্থিত সংগঠনের সদস্যদের সাথে শেয়ার করেন ও এই ধরণের সামাজিক কর্মসূচির জন্য সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করেন। এদিনে নন্দনকানন বৌদ্ধ বিহারে আগত প্রায় সাত শতাধিক নর-নারীর রক্তের গ্রুপ এবং ডায়াবেটিক পরীক্ষা নির্ণয় করা হয়।

উক্ত কর্মসূচিতে সহযোগিতা করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি ,বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব ও বাংলাদেশ বৌদ্ধ সমিতি মহিলা ।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer