প্রকাশিত: ১৮/১০/২০২১ ১০:৪৪ এএম

সেন্টমার্টিনে ট্রলার ও স্পিডবোট যোগে বেড়াতে গিয়ে বৈরি আবহাওয়ার কারণে প্রায় ৩০০ পর্যটক আটকা পড়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সেখানে নিরাপদে রাখার ব্যবস্থার কথা জানিয়েছে প্রশাসন।

রোববার (১৭ অক্টোবর) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের সেন্টমার্টিন স্টেশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

কোস্টগার্ডের ওই কর্মকর্তা জানান, প্রায় ৩০০ পর্যটক বৈরি আবহাওয়ার কারণে আটকা পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের টেকনাফের উদ্দেশ্যে পাঠানো হবে।

সি প্রবাল রিসোর্টের মালিক আব্দুল মালেক বলেন, ‘যারা আটকা পড়েছেন তারা মূলত দুই থেকে তিন দিন আগে আসছে। জাহাজ চলাচল বন্ধ থাকায় এসব পর্যটক স্পিডবোট ও ট্রলারে এসেছে। আজকে তাদের ফেরত যাওয়ার কথা ছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে কোন ট্রলার বা স্পিডবোট যেতে দেয়নি কোস্টগার্ড।’

তিনি আরও জানান, আমাদের রিসোর্টেও ১৫ পর্যটক আছে। যারা এখানে নিরাপদে রয়েছে। হয়তো পরিস্থিতি স্বাভাবিক হলে তারা ফেরত যাবেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, ‘মূলত ট্রলার ও স্পিডবোটে আসতে পারেনি বৈরি আবহাওয়ার কারণে। হয়তো কোস্টগার্ড ট্রলার বা স্পিডবোট আসতে দেয়নি। বৈরি আবহাওয়া সেরে গেলে তাদের ফেরত আনা হবে। সেখানে তাদের নিরাপদে রাখার ব্যবস্থা করা হচ্ছে।

রাইজিং বিডি

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...