উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/১১/২০২৩ ৫:০৪ পিএম

দেশজুড়ে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ চলার মধ্যেই নতুন করে আবারও একই কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপি। যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় আগামী বুধবার ভোর থেকে ৪৮ ঘণ্টার তৃতীয় দফার অবরোধ আসছে। মাঝে সাধারণ মানুষকে অনেকটা দম ফেলার সুযোগ দিতে মঙ্গলবার থাকছে না অবরোধ কর্মসূচি।

সোমবার (৬ নভেম্বর) এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেবে আন্দোলনের প্রধান রাজনৈতিক দল বিএনপি। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেবেন বলে জানা গেছে।

এদিকে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক কিছু কিছু দল এরইমধ্যে সামনের কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ আজ সোমবার এক বিবৃতিতে বলেন, বিএনপির ডাকা এই অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য এলডিপির নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি। দেশবাসীর প্রতি আমার অনুরোধ আপনারা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সঙ্গে সমন্বয় করে আগামী ৮ ও ৯ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি সফল করবেন।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে গত ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালিত হয়েছে।

এরপর প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হয়। এক দফা দাবি আদায়ের লক্ষ্যে গত রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা (৫ ও ৬ নভেম্বর) পর্যন্ত ঢাকাসহ সারাদেশে ৪৮ ঘণ্টার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ শেষ হবে আগামীকাল ভোরে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...