প্রকাশিত: ১০/০৯/২০১৭ ২:০০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪৬ পিএম

ঢাকা: মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে একদিনের পরিদর্শনে কক্সবাজার যাচ্ছেন বাংলাদেশে নিয়োজিত সব বিদেশি দূতাবাসের রাষ্ট্রদূত বা প্রতিনিধিরা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে তাদের সবাইকে ভাড়া করা প্লেনে সেখানে নিয়ে যাওয়া হবে।

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী এ পরিদর্শনে নেতৃত্ব দেবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

রাষ্ট্রদূতরা কক্সবাজারের রোহিঙ্গাদের সমস্যা সরেজমিনে দেখতে উখিয়ার কুতুপালাং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনাবাহিনীর দমন-পীড়ন শুরুর পর এখন পর্যন্ত তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

এদিকে রোহিঙ্গাদের পরিস্থিতি সম্পর্কে জানাতে পররাষ্ট্রমন্ত্রী বিকেলে পশ্চিমা ও আরব দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের ব্রিফিং করবেন।

পাঠকের মতামত

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer