প্রকাশিত: ২০/১১/২০১৭ ৯:৫০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৪৯ এএম

 

সোয়েব সাঈদ, রামু

বিসিএস ক্যাডারদের বিএ-৬৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। ৬মাস ব্যাপী এ কোর্সে অংশগ্রহনকারি সেরা ১জনকে ডিজি এ্যাওয়ার্ড এবং ৪জন প্রশিক্ষণার্থীকে ‘ক্রেষ্ট অব অনার’ প্রদান করা হয়েছে। এতে ৪র্থ হয়ে সম্মাননা পুরস্কার পেয়েছেন রামুর কৃতি সন্তান, নারায়নগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা।

গত রবিবার (১৯নভেম্বর) সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী কুমিল্লায় অনুষ্ঠিত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তাসলিমুন নেছা সহ শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের ক্রেষ্ট অব অনার প্রদান করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব মাফরুহা সুলতানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) এর মহাপরিচালক মো. মওদুদুর রশিদ সরদার। চলতি বছরের ২৩ মে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলে ১৯ নভেম্বর পর্যন্ত।

উল্লেখ্য প্রশিক্ষণ কোর্সে ক্রেষ্ট অব অনার অর্জনকারি তাছলিমুন নেছা রামুর কাউয়ারখোপ ইউনিয়নের মনির আহমদের কন্যা এবং কক্সবাজার জেলা পরিষদের হিসাব রক্ষক মো. আবদুল মান্নান ও ছড়–য়া সম্পাদক ছড়াকার কামাল হোসেনের ছোট বোন।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...