প্রকাশিত: ৩১/১২/২০১৮ ১:২৯ পিএম

ডেস্ক রিপোর্ট::
বাংলাদেশের ১১তম জাতীয় নির্বাচন বিশ্বমানের হয়েছে। ৪৭ বছরের মধ্যে এমন শান্তিপূর্ণ নির্বাচন প্রশংসার দাবি রাখে।

সোমবার (৩১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে ইলেকশন মনিটরিং ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদেশি পর্যবেক্ষকরা এমন মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কানাডার লেবার মার্কেট প্ল্যানিংয়ের সিনিয়র পলিসি এনালাইসিস তানিয়া দেওয়ান ফোস্টার ও মানবাধিকার কর্মী চ্যালি দেওয়ান ফোস্টার, নেপাল কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য সাবেক মন্ত্রী হাকিকুল্লাহ মুসলিম, নেপাল কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য নজির মিয়া, নেপালের সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদীন আলী, কলকাতা প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল ভট্টাচার্য, কলকাতা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড.গৌতম ঘোষ, শ্রীলংকার সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিনিধি মোহাম্মদ এহসান ইকবাল, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালক ড. মাসুম চৌধুরী।

কলকাতা প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল ভট্টাচার্য বলেন, বিশ্বে উন্নত দেশগুলোতে যে মানের নির্বাচন হয়, এবার বাংলাদেশে তা হয়েছে।

নেপাল কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য সাবেক মন্ত্রী হাকিকুল্লাহ মুসলিম বলেন, বাংলাদেশের এই শান্তিপূর্ণ নির্বাচন দেখে নেপালের অনেক কিছু শেখার আছে।

কানাডার লেবার মার্কেট প্ল্যানিংয়ের সিনিয়র পলিসি এনালাইসিস তানিয়া দেওয়ান ফোস্টার বলেন, সকলে জানিয়েছে তাদের ভোটদানে কেউ বাধা দেয়নি। শান্তিপূর্ণভাবে নারী পুরুষ নির্বিশেষে ভোট প্রদান করেছে।

সংবাদ সম্মেলনে পর্যবেক্ষকরা কোনো প্রশ্ন গ্রহণ করেননি।

পাঠকের মতামত

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...

বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে তৃণমূলের স্বাস্থ্য অবকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। ...

ক্যাম্পের শিশুদেরও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় রাখার আহ্বান শামা ওবায়েদের

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়ায় ক্যাম্পগুলোতে জন্ম নেওয়া শিশুদের অন্তর্ভুক্ত করার আহ্বান ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ...

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...
Single Page Footer