প্রকাশিত: ১৮/০৬/২০২০ ৩:৫৭ পিএম

ছয় মাসের কারামুক্তির প্রায় ৩ মাস শেষ হতে চললো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। করোনা পরিস্থিতির কারণে এই তিন মাস ঘরবন্দী বিএনপি নেত্রী। এ সময়ে চিকিৎসার জন্যও বাইরে যাওয়ার সুযোগ হয়নি তার। ফলে তার জামিনের মেয়াদ শেষ হলে কী হবে- তা নিয়েই উদ্বিগ্ন বিএনপি ও তার আইনজীবীরা। তবে জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই মেয়াদ বাড়ানো এবং মুক্তির শর্ত শিথিল করে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আবেদন করা হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মেয়াদ শেষ হওয়ার আগেই নিজের জামিনের বিষয়াদি নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলছেন খালেদা জিয়া নিজেই। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া এ বিষয়ে অন্য কোনো নেতার সঙ্গেও আলাপ করছেন না তিনি। এসব বিষয়ে পরামর্শ করতেই গত ১৩ জুন রাতে হঠাৎ করেই মির্জা ফখরুলকে ফিরোজায় ডেকে নেন খালেদা জিয়া। চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন করাসহ দলের বিভিন্ন বিষয়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা করেন তারা। এর আগেও গত ২৬ মে তার আইনজীবী মাহবুবউদ্দিন খোকনকে বাসায় ডেকে নিয়ে নিজের মামলার বিষয়ে আলাপ করেছেন খালেদা জিয়া।

এদিকে, নেত্রী চাইলে বিশেষ বিমানে দেশের বাইরে যাওয়ার সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। একই সঙ্গে মুক্তির মেয়াদ বাড়ানোরও দাবি জানিয়েছেন তিনি। সিনিয়র এই আইনজীবী সাংবাদিকদের বলেন, রাতের অন্ধকারে অনেকে বিদেশে চলে যাচ্ছেন। সরকারের নিজস্ব লোকজন। যদি ম্যাডাম চান তাহলে তার জীবন রক্ষার জন্য তার পছন্দমতো যেকোনো দেশে যেতে দেয়ার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।

তবে দুদকের আইনজীবী বলছেন, বিদেশ যেতে হলে সরকারের পাশপাশি আদালতেরও অনুমতি নিতে হবে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, এ বিষয়ে সরকারের কিছু করার নেই। এটা সম্পূর্ণ আদলতের বিষয়। খালেদা জিয়া চাইলে আদালতে এ বিষয়ে আবেদন জানাতে পারেন। সুত্র: ভোরের কাগজ

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer