প্রকাশিত: ১০/১২/২০১৯ ৯:৪২ এএম

দারুল উলূম দেওবন্দের সাবকে মঈনে মুফতি, সহিহ বোখারি শরিফের ব্যাখ্যাগ্রন্থ (৩২ খণ্ডে সমাপ্ত) কাশফুল বারীসহসহ অসংখ্য গ্রন্থ প্রণেতা শায়খুল হাদিস আল্লামা মুফতি ইদ্রিস কাসেমী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় মিরপুর-১২ হারুন মোল্লা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের বড় ছেলে হাফেজ মাওলানা ইয়াকুব জানাজার নামাজের ইমামতি করবেন বলে জানা গেছে।

নোয়াখালীর লক্ষ্মীপুরে জন্ম নেওয়া এই আলেমের মৃত্যুর খবরে আলেম-উলামাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘ কর্মবহুল জীবনে তিনি ভাটারার জামিয়া সাঈদিয়া কারীমিয়া, মিরপুর ১২, সি- ব্লক মাদরাসা, আফতাব উদ্দীন মাদরাসা, কাসেমুল উলূম রূপনগর মাদরাসা, মিরপুর সি- ব্লক মহিলা মাদরাসাসহ দেশের বিভিন্ন মাদরাসায় হাদিসের দরস দিয়েছেন।

কাশফুল বারী ছাড়া তার লিখিত আরও কিছু বই হলো- বিশ্ব নবীর (সা.) মিরাজ, মুকাদ্দামায়ে দাওরায়ে হাদীস ও মিশকাত, মুহাররামের ইতিহাস: মাসায়িল ও ফাযায়িল, নবী প্রেমের সমাপ্তি কিসে?, মাসায়িলে তারাবীহ: তারাবীহ বিশ রাকাত না আট রাকআত?, কোরআন-হাদীস ও যুক্তির আলোকে দুর্নীতি প্রতিরোধ ইত্যাদি।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...