ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০৮/২০২৪ ৫:০৫ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গ্রামে মদ্যপান করে ডোবায় পড়ে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার কুচদহ ইউনিয়নের পাঠকপাড়া গ্রামের একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

নিহতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার খালিপপুর গ্রামের পেশকার আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫০) ও মিঠাপুকুর উপজেলার চকগোপালপুর গ্রামের শুকুপাহানের স্ত্রী শারতি পাহান (৪৮)।

আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ (ওসি) তদন্ত সিরাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওসি) তদন্ত সিরাজুল হক জানান, গতকাল সোমবার স্থানীয় এক আদিবাসীর বিয়ের অনুষ্ঠান চলাকালীন তারা মদপান করে। এসময় পাশের একটি ডোবাতে প্রথমে সিরাজুল ইসলাম পড়ে গেলে শারতি পাহান তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে সেও একই ডোবাতে পড়ে মারা যায়।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...