ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০৬/২০২৩ ৯:১৮ এএম

কক্সবাজারের টেকনাফে ২৩২ ক্যান বিয়ার বোঝাই টমটম ও ২ লাখ ইয়াবা নিয়ে এক রোহিঙ্গা পুরুষ ও নারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৫ জুন) পৃথক অভিযানে উপজেলার সাবরাং ইউনিয়নের ঝিনাপাড়া ও হ্নীলার উত্তর ডেইলপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার নারী হলেন, বালুখালী ১০ নম্বর ক্যাম্পের এফ/১৩ ব্লকের বাসিন্দা মো. রফিকের ছেলে মো. ইউনুছ (২২) ও হ্নীলা ৬ নম্বর ওয়ার্ডের উত্তর ডেইলপাড়ায় লেডু মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম (৪৫)।

সোমবার রাত ১০ টায় বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, র‌্যাব-১৫ সকাল সোয়া ১০টার দিকে কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য টমটমে অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়। এ সময় গাড়ি তল্লাশি করে যাত্রী আসনে থাকা ২টি প্লাস্টিকের বস্তা থেকে ২৩২ ক্যান আন্দামান গোল্ড এবং লেজার বিয়ার উদ্ধার করে।

এছাড়া দুপুর সাড়ে ১২টায় হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল ইয়াবার চালান মজুদের সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ঘরের খাটের নিচে প্লাস্টিকের বস্তার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২ লাখ ইয়াবা উদ্ধার করে।

পৃথক অভিযানে গ্রেফতার নারী-পুরুষকে সংশ্লিষ্ট আইনে মামলায় লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...