প্রকাশিত: ২৩/০৩/২০২০ ৯:০২ এএম , আপডেট: ২৩/০৩/২০২০ ৯:১২ এএম

করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে আগামী বুধবার (২৫ মার্চ) থেকে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-কক্সবাজার রুটের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বিমান কর্তৃপক্ষ এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করেছে।
সূত্র আরো জানায়, ওইদিন থেকে ঢাকা-সিলেটের ২টি ফ্লাইট বিজি ৬০১, ৬০২ এবং ২৯ মার্চের বিজি ৪০১, ৪০১ ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া ২৬ মার্চ থেকে ঢাকা-যশোর, ঢাকা-রাজশাহী এবং ঢাকা-সৈয়দপুরের সব ফ্লাইট বন্ধ করা হচ্ছে। আর ২৭ মার্চ থেকে বন্ধ হচ্ছে ঢাকা-বরিশালের সব ফ্লাইট। এই নিষেধাচজ্ঞাও ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer