উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/০২/২০২৩ ২:৪২ পিএম

বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবের জেদ্দা যাওয়ার পথে আসাদুল্লাহ নামে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান রোহিঙ্গা সলিডারিটি অ্যালায়েন্সের (আরসা) এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। নগর গোয়েন্দা পুলিশ শনিবার (১১ ফেব্রুয়ারি) ভোরে তাকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

আসাদুল্লাহ কক্সবাজারের উখিয়া উপজেলার থ্যাংখালী শরণার্থী ক্যাম্পে বসবাস করেন।

শাহ আমানত বিমানবন্দরে নিয়োজিত বিশেষ পুলিশ সুপার এ টি এম শাহীন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি মামলার সূত্র ধরে আসাদুল্লাহ নামে এক ব্যক্তিকে বিদেশ যাওয়ার সময় আটকে দেয়। পরে তাকে সিএমপির গোয়েন্দা পুলিশের কাছে সোপর্দ করা হয়। সৌদি আরবের জেদ্দাগামী ফ্লাইটের (বিজি-১৩৫) যাত্রী হিসেবে আসাদুল্লাহ বোর্ডিং পাস সংগ্রহ করেছিলেন। ফ্লাইটটি সন্ধ্যা সাড়ে ৭টায় বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। এর আগেই তাকে আমরা গ্রেফতার করি।’

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিবি-উত্তর) নিহাদ আদনান তাইয়ান বলেন, ‘বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশ যাওয়ার সময় আসাদুল্লাহকে গ্রেফতার করা হয়। যাচাই-বাছাই শেষে শনিবার তাকে উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তিনি উখিয়া ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে থাকতেন। তার বিরুদ্ধে গত ৯ জানুয়ারি হত্যা মামলা করা হয়। তিনি পালিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন। তার পাসপোর্ট জব্দ করা হয়েছে। কীভাবে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন সে বিষয়ে তদন্ত করে দেখা হবে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...