প্রকাশিত: ২৯/০৫/২০২০ ৯:৩০ এএম

করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে চরম বিপর্যয় নেমে এসেছে কক্সবাজারের পর্যটন শিল্পে। গত দু’মাস ধরে পর্যটক আসা বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন সাড়ে চারশ হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টের ৪০ হাজারের বেশি শ্রমিক-কর্মচারী।

গত দু’মাসের বেতনসহ ঈদ বোনাস না পেয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা।
একেবারে পর্যটক শূন্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। নেই পর্যটকদের কোনো কোলাহল। অথচ প্রতিবছর ঈদের ছুটিতে ছুটে আসেন লাখো পর্যটক। সাজানো হয় হোটেল, মোটেল ও রিসোর্টগুলো। বুকিং হয় শতভাগ রুম।

কিন্তু এবার বাস্তবতা খুবই রুঢ়। করোনার সংক্রমণ প্রতিরোধে গত দু’মাসের বেশি সময় ধরে বন্ধ সাড়ে চার শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। ফলে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন হাজার হাজার শ্রমিক ও কর্মচারী।
এ অবস্থায় নীতিমালা করে পর্যটন শিল্পকে রক্ষায় কক্সবাজারের হোটেল, মোটেল ও রিসোর্টগুলো খুলে দেয়ার দাবি পর্যটন সংশ্লিষ্টদের।

হোটেল গেস্ট হাউস অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ বলেন, কিছু কিছু হোটেলে দু-একজন ছাড়া সবাইকে বের করে দিয়েছে। এপ্রিল মাসের বেতন পায়নি।
হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র মো. এনায়েত উল্লাহ বলেন, নো সেইল অবস্থায় আছে হোটেলগুলো। কিভাবে যাবে এরকম বোঝা যাচ্ছে না।
স্থানীয় চেম্বার অব কমার্সের তথ্য মতে, লকডাউনে জেলার পর্যটন শিল্পে প্রতিদিন ক্ষতি হচ্ছে ৬০ কোটি টাকা।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...