প্রকাশিত: ২৫/১২/২০১৬ ৮:২৫ পিএম

কৃষ্ণসাগরে বিধ্বস্ত রাশিয়ার সামরিক বিমানের কোনো আরোহীই বেঁচে নেই বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, বিমানটির ৯২ আরোহীর কারোই বেঁচে থাকার সম্ভাবনা নেই। যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই স্থানটি চিহ্নিত করা হয়েছে। সেখানে জীবিত কাউকে পাওয়া যায়নি।

 

রয়টার্সের খবরে আরো বলা হয়, সামরিক বাহিনীর সদস‌্যদের পাশাপাশি সেনা বাহিনীর সংগীত শিল্পী, নৃত্যশিল্পী ও বাদক দল নিয়ে বিমানটি সিরিয়ার লাটাকিয়ায় যাচ্ছিল।

 

 

স্থানীয় সময় রবিবার ভোর ৫টা ২০ মিনিটে সোচি থেকে উড্ডয়নের পরপরই বিমানটির সাথে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাসেঙ্কভ জানান, সোচি উপূকল থেকে ছয় কিলোমিটার দূরে সাগরে কয়েকটি মৃতদেহ পেয়েছেন উদ্ধারকর্মীরা। ওই এলাকার সাগরে প্রায় দেড় কিলোমিটার জুড়ে টুপোলেভ-১৫৪ বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। একটি কেএ-৩২ হেলিকপ্টার ও সাতটি নৌযান নিয়ে সেখানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

 

 

রুশ ফেডারেশনের কাউন্সিল কমিটি অন ডিফেন্স অ‌্যান্ড সিকিউরিটির চেয়ারম‌্যান ভিক্তর ওজেরভ নাশকতার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

 

তিনি বলেন, যান্ত্রিক গোলযোগের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সূত্র: রয়টার্স, বিবিসি

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer