ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৫/২০২৩ ৯:২১ এএম

বিদেশি পর্যটকদের জন্য কক্সবাজার এলাকায় জরুরি ভিত্তিতে একটি এক্সক্লুসিভ জোন স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়। বুধবার (১০ মে) রাজধানীর বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনে এটি অনুষ্ঠিত হয়।

Google News গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ’র খবর পড়তে ফলো করুন

বৈঠকে পর্যটন বিকাশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট আনুষঙ্গিক অন্যান্য মন্ত্রণালয়কে নিয়ে সমন্বয় সভার সুপারিশ করা হয়। এ ছাড়া বরিশাল বিমানবন্দর ভাঙন বন্ধ করে রানওয়ে সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়।

কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তারও অংশ নেন।

এ ছাড়া বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer