প্রকাশিত: ০২/১২/২০১৯ ৯:৩৪ এএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শিশির কুমার বিশ্বাসকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। আজ রোববার বিকেলে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন এ নির্দেশ দেন।

এসপি জানান, আরব আমিরাতের নাগরিক আলী আহামেদকে হেনেস্তার মাধ্যমে দুই দুবাই প্রবাসীকে ভয়ভীতি দেখিয়ে ঘুষ গ্রহণ ও বিমানের টিকিট হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে।

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৮ নভেম্বর রাতে এসআই শিশির ভুক্তভোগী প্রবাসীদের বাসায় ঢুকে আরব আমিরাতের নাগরিক আলী আহামেদকে অশালীন কথা বলেন। একপর্যায়ে ওই এসআই তাদের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাদের গ্রেপ্তারেরও হুমকি দেন। পরে এসআই শিশিরকে ১২ হাজার টাকা দিলে তিনি চলে যান।

এরপর ভুক্তভোগীরা বিষয়টি জেলা পুলিশ সুপার আলমগীর হোসেনকে জানান। পরে তিনি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মো. আবদুর রহিমকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নিদের্শ দেন। তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে এ পদক্ষেপ গ্রহণ করেন নোয়াখালীর এসপি।

এসব তথ্য নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...