প্রকাশিত: ০২/০৩/২০২২ ২:৩৫ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সর্বগ্রাসী সীমাহীন দুর্নীতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ককসবাজার জেলা বিএনপি’র সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগ দিতে বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম কক্সবাজার পৌঁছেছেন। বুধবার ২ মার্চ বুধবার সকালে মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সিনিয়র সহ সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, সহ দপ্তর সম্পাদক এডভোকেট হাসান সিদ্দিকী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান প্রমুখ তাঁকে স্বাগত জানান। বুধবার বেলা আড়াইটায় কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না’র সঞ্চালনায় এ সমাবেশে বিএনপির কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer