ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/১০/২০২৩ ৮:০৪ এএম

বিএনপির রোডমার্চে অংশ নেওয়া বাবার ছবি দেখে নীরব ইমন (২২) নামের চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক ছাত্রলীগ নেতা বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার পোমরা ইউনিয়নের মালিরহাট আলকাজ পণ্ডিত বাড়িতে এ ঘটনা ঘটে। ইমন পোমরা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর বাবার নাম মোহাম্মদ জহির (৪৫)। তিনি পোমরা ইউনিয়ন যুবদলের সহসভাপতি। ইমন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পোমরা ইউনিয়নে শান্তিপূর্ণ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সেখানে ছিলেন ছাত্রলীগ নেতা নীরব ইমনও। এ সময় চট্টগ্রাম নগরে অনুষ্ঠিত বিএনপির রোডমার্চ কর্মসূচিতে বাবার অংশ নেওয়ার একটি ছবি ইমনকে ফেসবুক মেসেঞ্জারে পাঠান তাঁর সহকর্মী অন্য এক ছাত্রলীগ নেতা। বিএনপির মিছিলে ইমন বাবার ছবি দেখে ক্ষুব্ধ হয়ে বাড়িতে ছুটে যান এবং এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে রাগারাগি করেন। একপর্যায়ে বিষপান করে বসেন তিনি। তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক জয় দীপ নন্দী বিষপানের সত্যতা নিশ্চিত করে বলেন, ইমন নামের একজনকে বিষপান করা অবস্থায় আনা হয়েছিল। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ইমনের বাবা মোহাম্মদ জহির বলেন, ‘আমি ছিলাম শহরে। ঘরে কী হয়েছে জানি না। তবে আমি বিএনপির প্রোগ্রামে এসেছি শুনে ইমন বিষপান করেছে বলে জেনেছি।’

ইমনের স্বজন পোমরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মহিউদ্দিন বলেন, ‘ইমনের বাবা সম্পর্কে আমার ফুফাতো ভাই৷ তিনি বিএনপির রাজনীতিতে জড়িত থাকায় আমার সঙ্গে তাঁর কথাবার্তা হতো না। তবে ইমন তার বাবাকে প্রায় সময় বিএনপির রাজনীতি থেকে সরে আসতে বলতেন। এরপরও তার বাবা বিএনপির রোডমার্চ কর্মসূচিতে যাওয়ায় ক্ষোভে ইমন এ ঘটনা ঘটিয়েছে বলে জেনেছি।’

চট্টগ্রাম মেডিকেলে ইমনকে নিয়ে যান তাঁর চাচা মো. পারভেজ। ইমনের অবস্থা সম্পর্কে জানতে চাইলে পারভেজ বলেন, মেডিকেলে আনার পর তাঁকে ওয়াশ করা হয়েছে। চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...