প্রকাশিত: ২০/০১/২০২১ ৬:১২ পিএম

বিএনপি আগে ভ্যাকসিন নিতে চাইলে তাদের যেন আগে ভ্যাকসিন দেয়া হয় সে বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার দুপুরে, সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন সরকার একটি নীতিমালার ভিত্তিতে প্রয়োগ করবে। যারা ফ্রন্টলাইন ফাইটার মহামারির ক্ষেত্রে তারা নিশ্চয়ই প্রথমে পাওয়ার অধিকার রাখে। এই ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করে যাদেরকে আগে দেয়া প্রয়োজন তাদেরকে আগে দেয়া হবে। বিএনপি যদি আগে ভ্যাকসিন নিতে চায় আমি স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করতে পারি বিএনপিকে যেন আগে ভ্যাকসিন দেয়া হয়।

তিনি বলেন, বিএনপি গুজব রটিয়েছিল একটি ভুল সংবাদের পরিপ্রেক্ষিতে সঠিক সময়ে ভ্যাকসিন আসছে না। কিন্তু সঠিক সময়ে ভ্যাকসিন আসছে। এমনকি আমরা বিনামূল্যে ভ্যাকসিন পাচ্ছি, ভারত সরকারের উপহার হিসেবে। যখন সবকিছুতে ব্যর্থ হচ্ছে তখন ভ্যাকসিন নিয়ে অন্য কথা। লুটপাটের দল তো বিএনপি, সেজন্য সবকিছুতে লুটপাট দেখার চেষ্টা করে। তারা মনে করেছিল এই করোনা মহামারি সরকার সঠিকভাবে মোকাবিলা করতে পারবে না। যখন সেটি হয়নি তারা প্রথম থেকে আশঙ্কা বা ধরণা করেছিল এমনকি হয়ত প্রার্থনাও করেছিল যে করোনায় যেন ব্যাপক লোক ক্ষয় হয় এবং দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়, কিন্তু তা হয়নি। এতে তারা প্রচণ্ড হতাশ হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer